আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়ি জেলা সদরে ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির অন্যতম লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও পার্বত্য পূণ্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে তাদের অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা। সম্মানিত আলোচক ও অতিথিগণ ডঃ মাহমুদুল সুমন: অধ্যাপক ও গবেষক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শ্রী সুধাকর ত্রিপুরা: সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), কেন্দ্রীয় কমিটি। তানিম নওশাদ: লেখক ও গবেষক। মাহফুজুর রহমান: সভাপতি (সংগঠন সংশ্লিষ্ট)। সভাপতি: প্রীতিময় চাকমা, যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন কমিটি। প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এ ছাড়া নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে ভূমি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় এ দিবসে। স্হান : মারমা উন্নয়ন মিলনায়তন।








