বারহাট্টায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ কারাগারে


​নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ৭০ বছর বয়সী কালী সাধন দত্ত কে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ​গত ৭আগস্ট শুক্রবার বিকেলে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কালী সাধন দত্ত বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের পাঁচ রোহি গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি পাশের গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান এবং মা অন্যের বাসায় কাজ করেন। ফলে শিশুটি দাদির কাছে থেকে পড়াশোনা চালিয়ে আসছে।
​মামলার বিবরণ অনুযায়ী, গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে স্কুল শেষে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে একটি কুকুরের ভয়ে অভিযুক্ত কালী সাধন দত্তের বাড়িতে আশ্রয় নেয় শিশুটি। এ সুযোগে তাকে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​এ সময় শিশুটির চিৎকারে দুই কিশোর এগিয়ে এলে অভিযুক্ত তাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে দাদিকে পুরো ঘটনা জানায়। খবর পেয়ে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার আওতায় আনে। গত শুক্রবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বারহাট্টায় স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ কারাগারে

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com