চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গায় সাতদিনব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নবজাতক ও শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের পর থেকেই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর বিলসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ চুয়াডাঙ্গা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির সূচনা করা হয়।আয়োজকরা জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com