নীলফামারীর জলঢাকা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে
উপজেলা পরিষদ হল রুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা
জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্চ নাজমুল আলম , সমাজ সেবা অফিসার কামরুজ্জামান,বিভিন্ন সরকারি কর্মকর্তা সহ বিএনপির নীলফামারী জেলার সদস্য সৈয়দ আলী, জলঢাকা উপজেলার জামাতের আমীর মোকলেছুর রহমান,বিএনপির সাবেক সভাপতি কমেট চৌধুরী, সেচ্ছা সেবক দলের সদস্য সচিব আলমগির হোসেন, জুলাই আন্দোলনের মূল নেতা মোহাইমেনুর রহমান,জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ,শাকিল সহ নানান পেশার মানুষ ও প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতার আন্দোলন ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।








