হিজলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ৫ আগস্ট, আসরের নামাজের পর খুন্না বাজারে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে অধ্যাপক সৈয়দ মুজাম্মেল হক মাকসুদের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি খুন্না বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খুন্না বাজারে এসে শেষ হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংগঠনটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। সমাবেশে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেন আব্দুল্লাহ বিন কালাম। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান। অধ্যাপক সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হিজলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com