মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে মাগুরায় এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ আগষ্ট দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার মূল বিষয় উপস্থাপন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বক্তব্য রাখেন।

এছাড়াও উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আব্দুল আওয়ালসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাছ চাষের সাথে সংশ্লিষ্ট জনগোষ্ঠির উন্নয়নে সবাইকে এগিয়ে এসে তাদেরসহ জাতীয় উন্নয়নে সবাই কাজ করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com