মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

উৎসব মুখর পরিবেশে মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১ আগষ্ট সন্ধ্যায় জেলা অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্বরলিপি সংগীত নিকেতন মাগুরা। অনুষ্ঠানে মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের আহবায়ক এডভোকেট আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির ও সদস্য সচিব এম ফেরদৌস রেজা।

স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুকুমার পাল। আলোচনা শেষে অতিথিগণ ২০২৫ সেশনে সংগীত, চিত্রাংকন ও নৃত্য বিভাগে উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। শেষে স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিশ্রুতিশীল শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম ঘটে।তারা স্বরলিপি সংগীত নিকেতনের প্রশংসা করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com