আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২ আগস্ট) বাদ আসর গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলমডাঙ্গা উপজেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভা শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলমডাঙ্গা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতন্ত্রের ধারা সুসংহতকরণ, গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূর হোসেন টিপু এবং জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুন রেজা।এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, আব্বাস উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সদস্য এবং বিপুলসংখ্যক সমর্থক।বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। পাশাপাশি তারা গণহত্যার বিচার এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com