বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ

মো:মিজানুর রহমান সাগর ( বাগেরহাট প্রতিনিধি)- বাগেরহাটে পথচারীর গতি রোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, গত মঙ্গলবার ২১জুলাই উপজেলার কাদের খোলা মোড়ে এ ঘটনা ঘটে, খোজ নিয়ে জানাযায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাদের খোলা গ্রামের বাসিন্দা আওরঙ্গজেব গত ২১সে জুলাই মঙ্গলবার বিকেলে বাজার করার উদ্যেশে নিজ বাড়ি থেকে বেরিয়ে কাদের খোলা মোড় নামক স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তার গতিরোধ করে এলোপাতাড়ি মারতে শুরু করে,কোন কিছু বুঝে উঠার আগেই লোহার রড হাতুড়ি রামদাও ও দেশীয় অস্ত্র দিয়ে মেরে আহত করে স্থানীয় কয়েকজন, ভুক্তভোগী আরো জানান কয়েক দফা মারার পরে রাস্তার এক পাশে নিয়ে জোড়পুর্বক শিকারউক্তি ভিডিও করে, তিনি বলেন পূর্বে ফিরোজ হত্যা মামলার আসামীদের আড়াল করতেই আমাকে দিয়ে জোড়পূর্বক কয়েকজনের নাম বলায়ে ভিডিও রেকর্ড করেন, এসময় হামলাকারীরা তার কাছে দশলক্ষ টাকা চাঁদা দাবি করে,ভুক্তভোগী আরো বলেন হামলাকরীরা ইতি পূ্র্বে ও আমাকে সহ আমার ছেলেকে কয়েক দফা মেরেছে আমার বাড়ি ঘড় লুট করে আগুন ধরিয়ে দিয়েছে,আমার দুটি মোটরসাইকেল আগুনে পুরিয়ে দিয়েছে,আমার ৪০ভিঘা চিংড়ি ঘেরের মাছ লুট করে নিয়ে ঘেরটি দখল করেছে এতকিছুর পরেও থানায় মামলা দিতে গেলে ওসি মামলা নেয়নি,হামলার কারন সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী জানান আওয়ামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় তার উপড় এমন হামলা,,হামলার সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মুকুল সরদার, মোসা মোল্যা, সফরুলগাজী,আরাফাত মোল্যা,তামিম মোল্যা,তাওহীদ মোল্যা,ইনাম মোল্যা,ইমরান মোল্যা সহ আরো ৬/৭জন, হামলাকারীদের ভয়ে ভুক্তভোগী এখন নিজ বাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি বাড়ি পালিয়ে বেড়াচ্ছে, তার দাবি এ সরকারের আমলে সু বিচার না পাওয়ার সংখ্যায় কোথায় ও অভিযোগ না দিয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ রাখেন,,

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ

25 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com