আলমডাঙ্গার পোয়ামারিতে পুকুর খননের মাটি ও নির্মাণসামগ্রীর কারণে সড়কে দুর্ভোগ, যান চলাচলে চরম ভোগান্তি

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পোয়ামারি দক্ষিণপাড়ায় পুকুর খনন করে পাড় বাঁধার নামে রাতের আঁধারে মাটি পরিবহন এবং ভবন নির্মাণের জন্য সড়কের ওপর বালি ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে বেলগাছি–পোয়ামারি–পাঁচলিয়া সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।গতকাল বিকেল প্রায় ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর বালি ছড়িয়ে থাকায় একটি পণ্যবাহী ছোট পিকআপ, কয়েকটি মোটরসাইকেল ও পাখিভ্যান আটকে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে বালির স্তূপ ও কাদামাটির কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আইলহাস এলাকা থেকে পাঁচলিয়া গ্রামে বিয়ের উদ্দেশ্যে যাওয়া একটি বিয়ের বরযাত্রীর গাড়িও এ সড়কে আটকে পড়ে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়ে। রবযাত্রীর সাথে আসা এক যাত্রী কুষ্টিয়া বাবু সেনেটারীর মালিক বাবু মিয়া বলেন, “বিয়ের অনুষ্ঠান শেষে আমরা সন্ধ্যার আগেই ফিরে যেতে চেয়েছিলাম নিজেদের শহরে। এখন এই অনাকাঙ্খিত ভোগান্তির কারণে পরিবেশ অন্যদিকে মোড় নেবে বলে মনে হচ্ছে। এই ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন। “এলাকাবাসীর দাবি, পুকুর খননের মাটি রাতের আঁধারে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। পাশাপাশি ভবন নির্মাণের জন্য সড়কের ওপর বালি ফেলে রাখায় জনদুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত এসব কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সড়ক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার পোয়ামারিতে পুকুর খননের মাটি ও নির্মাণসামগ্রীর কারণে সড়কে দুর্ভোগ, যান চলাচলে চরম ভোগান্তি

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com