আলমডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারসামারি ট্রায়ালে এক বছর ও ছয় মাসের কারাদণ্ড

আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৯পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালে আদালতে হাজির করা হলে একজনকে এক বছরের এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দুইজনের বিরুদ্ধে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১১টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন , আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে খালিদ হোসেন (৩৫) এবং মোনাকষা গ্রামের শুকুর আলীর ছেলে জীবন ইসলাম (২৮)।

পুলিশ সুূত্র জানায় , আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে রাধিকাগঞ্জ গ্রামের শাহিনের মুদি দোকানের পাশের মেহগনি বাগানের সামনে অভিযান চালিয়ে খালিদ হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অন্যদিকে (এসআই) এস এস নিয়ামুল হকের নেতৃত্বে কালিদাসপুর রেলগেটসংলগ্ন মুজিবরের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জীবন ইসলামকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , প্রথম আদালতে হাজির করা হলে খালিদ হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড , পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আদালত জীবন ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক বিক্রি , বহন , সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারসামারি ট্রায়ালে এক বছর ও ছয় মাসের কারাদণ্ড

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com