আলমডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত গ্রেফতারি পরোয়ানা অভিযানে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন , আলমডাঙ্গা কৃষ্ণপুর আবাসনপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সাইদুল ইসলাম (৩৫) , বাঁশবাড়ীয়া গ্রামের আফছার মণ্ডলের ছেলে সায়েত আলী (২৮) , ভোলারদাইড় গ্রামের মুক্তার আলীর ছেলে মিলন হোসেন (২৬) , ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের রবজেল ওরফে নবার ছেলে আলামিন (২৫) এবং অপর এক পরোয়ানাভুক্ত আসামি।পুলিশ জানায় , গ্রেফতার পাঁচজন ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরোয়ানা তামিল অভিযান পরিচালিত হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।









