আলমডাঙ্গায় ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত, হাজারো ভক্তের ঢল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা রথতলা থেকে সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রথটি চারতলা মোড়, ৭১ মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার রথতলায় ফিরে আসে।রথযাত্রার নয় দিন পর ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরিয়ে আনার মধ্য দিয়ে পালিত হয় উল্টো রথযাত্রা। রথের দড়ি টানতে বিভিন্ন বয়সী হাজারো ভক্ত অংশ নেন। হরিনাম সংকীর্তন, ঢাক, খোল ও করতালের তালে মুখর হয়ে ওঠে পুরো শহর।উৎসবকে ঘিরে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে আলমডাঙ্গায় সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্ট আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক পরিমল কুমার ঘোষ (কালু), ডা. অমল কুমার বিশ্বাস, সুশীল কুমার ভৌতিকা, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, পিন্টু আগরওয়ালা, উত্তম দেবনাথসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।আয়োজকরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ভক্তিভরে রথের দড়ি টানলে পুণ্য লাভ হয় এবং মানুষের মঙ্গল কামনা পূরণ হয়। সেই বিশ্বাস ও ধর্মীয় আবেগকে ধারণ করেই প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে।ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য ও ভক্তির অনন্য সমন্বয়ে আলমডাঙ্গার এবারের উল্টো রথযাত্রা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত, হাজারো ভক্তের ঢল

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com