চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর হাসেম মণ্ডল (৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠের একটি পাটখেত থেকে স্থানীয় কৃষকেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত হাসেম মণ্ডল উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসেম মণ্ডল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে একটি পাটখেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com