নীলফামারী জেলার জলঢাকা উপজেলা জুলাই শহিদ দিবস ২০২৬ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়,স্থান জলঢাকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি । এছাড়াও সমাজ সেবা অফিসার কামরুজ্জামান সহ জলঢাকা উপজেলার জামাতের আমীর মোকলেছুর রহমান,সেচ্ছা সেবক দলের সদস্য সচিব আলমগির হোসেন, জুলাই আন্দোলনের মূল নেতা মোহাইমেনুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
সভায় দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সকলের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে “জুলাই শহিদ দিবস-২০২৬” এবং যথাযোগ্য মর্যাদা পালনের আহবান জানান।









