আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে পৃথক চারটি অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন চোরাই মোটরসহ এবং তিনজন টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক হন। পরে আদালতে হাজির করা হলে তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. ইমরান হাসানের নেতৃত্বে বটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই একটি মোটরসহ ফাহিম রহমান আরাফাত (২১) ও ইয়ানুর (২৫) নামে দুইজনকে আটক করা হয়।এদিকে, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এসআই (নিঃ) আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাল্লু (২৮) নামে এক ব্যক্তিকে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।এছাড়া, গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় এসআই (নিঃ) মো. তাইজুল ইসলামের অভিযানে হাসান (২০) নামে এক যুবক এবং পৃথক অভিযানে এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে জিসান মিয়া (১৯) নামে আরেক যুবককে দুই পিস করে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।সোমবার (১৩ জুলাই) গ্রেপ্তার পাঁচজনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে হাজির করা হলে আদালত ফাহিম রহমান আরাফাত ও ইয়ানুরকে দণ্ডবিধির ৩৭৯ ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কাল্লুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ধারায় হাসান ও জিসান মিয়াকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।পুলিশ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ জন গ্রেপ্তার, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড

13 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com