মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুলাই) দুপুর ১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য পেশ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গাজী বশির আহমেদ।আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com