আলমডাঙ্গার আনন্দধাম জামে মসজিদের পাশে হাসিবুল হক লিপু

আনন্দধাম দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়ালেন প্রবাসী সমাজসেবক হাসিবুল হক লিপু, অনুদানসহ অব্যাহত সহায়তার আশ্বাস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনন্দধাম দক্ষিণপাড়ায় নির্মাণাধীন জামে মসজিদের জমি ক্রয় ও নির্মাণকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন আলমডাঙ্গা পৌরসভার বিএনপির মনোনয়নপ্রত্যাশী, প্রবাসী সমাজসেবক ও বিশিষ্ট দানশীল ব্যক্তি হাসিবুল হক লিপু। দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে আসা এই সমাজসেবক এবারও স্থানীয়দের উদ্যোগে নির্মাণাধীন মসজিদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা প্রায় ১২টার দিকে আনন্দধাম দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হাসিবুল হক লিপুর পক্ষ থেকে মসজিদের উন্নয়ন তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তাঁর অনুসারী ও সহযোদ্ধারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উদ্যোগে নতুন জামে মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। এর আগে এলাকাবাসী বাঁশের খুঁটির ওপর টিনশেড দিয়ে নির্মিত একটি অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করতেন। মুসল্লিদের দীর্ঘদিনের কষ্ট এবং একটি স্থায়ী মসজিদের প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পেরে প্রবাসী সমাজসেবক হাসিবুল হক লিপু সরেজমিনে মসজিদ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মসজিদের জমি ক্রয় ও নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং পর্যায়ক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, এটি হাসিবুল হক লিপুর প্রথম সহযোগিতা নয়। এর আগেও তাঁর পক্ষ থেকে মসজিদের জন্য একটি মাইকসহ আধুনিক সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে। এছাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের এক বছরের বেতন বহনের দায়িত্ব গ্রহণ করে তা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হাসিবুল হক লিপুর অনুসারীরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদের উন্নয়নে যে কোনো প্রয়োজনে হাসিবুল হক লিপু অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন। শুধু এই মসজিদ নয়, এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ধারাবাহিকভাবে নিজস্ব অর্থায়নে সহযোগিতা করে যাচ্ছেন।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, একজন প্রবাসী হয়েও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে হাসিবুল হক লিপুর এমন আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই মানবিক উদ্যোগে মসজিদের নির্মাণকাজ আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসী প্রবাসী সমাজসেবক হাসিবুল হক লিপুর জন্য বিশেষ দোয়া করেন। তারা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং ভবিষ্যতেও যেন তিনি সমাজের কল্যাণে এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারেন, সেই প্রার্থনা জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার আনন্দধাম জামে মসজিদের পাশে হাসিবুল হক লিপু

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com