কালীগঞ্জে সাংবাদিক আল-আমিন দেওয়ানের ৪৯তম জন্মদিন উদযাপিত

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন সময়ের সাহসী সংবাদকর্মী ও কালীগঞ্জ প্রেসক্লাবের বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান আল আবেদী। ১ জুলাই (বুধবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁর ৪৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনভর স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, সমাজসেবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ এই প্রবীণ সাংবাদিক নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন। পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানসহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

স্টাফ রিপোর্টার মো. মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য অনুযায়ী, মো. আল-আমিন দেওয়ান ১৯৭৮ সালের ১ জুলাই কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম দেওয়ান পরিবারে (মোল্লাবাড়ী) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলী দেওয়ান ও মাতা ফাতেমা বেগম। ৬ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ৪র্থ সন্তান। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে সাপ্তাহিক ‘যুব কন্ঠ’ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। সুদীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক গণতদন্ত, দৈনিক রূপবাণী, দৈনিক গণজাগরণ, ডেইলী মুসলিম টাইমস্ এবং বাংলাদেশ অবজার্ভারসহ একাধিক স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক দিনকাল ও দৈনিক নওরোজ-এর উপজেলা প্রতিনিধি, দৈনিক গণমুখ-এর স্টাফ রিপোর্টার, ডেইলি মর্নিং গ্লোরী এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফেয়ার নিউজ ২৪ ডটকম-এ কর্মরত আছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক হিসেবেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে সাংবাদিক আল-আমিন দেওয়ান আল আবেদী বলেন, “মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতটা ভালোবাসে, তা কখনো কল্পনাও করিনি। তবে এই জন্মদিনের সকল শুভেচ্ছা ও ভালোবাসা আমি আমার বাবা-মাকে উৎসর্গ করলাম। তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়েই আজ আমি এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি।” এ সময় তিনি তাঁর মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ মাতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।

একই সাথে সাংবাদিক সমাজের ঐক্য কামনা করে তিনি আরও বলেন, “সাগর-রুনি জীবন দিয়ে আপনাদের একত্রিত করে গেছেন। সাংবাদিক সমাজ যেন আর কখনো বিভক্ত না হয়।” বিশেষ এই দিনে উপস্থিত হয়ে ও মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তাদির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি মো. আশরাফুল হক (শিশির), দৈনিক গণমুখ-এর মো. আবুল কালাম খান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক শাহ নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য মারুফ হাসান এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর মোল্লাহ। এছাড়াও কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক (জুয়েল), দপ্তর সম্পাদক শামীমা মুক্তা খুশি খানম, ক্রীড়া সম্পাদক তুহীন ডি কস্তা, দৈনিক কালবেলার মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ এই গুণী সাংবাদিকের দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালীগঞ্জে সাংবাদিক আল-আমিন দেওয়ানের ৪৯তম জন্মদিন উদযাপিত

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com