আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার, ৬ মাস করে কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে উভয় আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে এসআই শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মসজিদপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এরশাদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সোহাগ (৩০)-কে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

অপরদিকে মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে এসআই শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে আরেকটি দল মাদারহুদা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদারহুদা স্কুলপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. পাপ্পু (২৬)-কে ৩ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদক জব্দ করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরে একই দিন দুই আসামিকে চুয়াডাঙ্গার বিচারিক আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া সোহাগকে ১ হাজার টাকা এবং পাপ্পুকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে সোহাগকে আরও ১০ দিনের এবং পাপ্পুকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার, ৬ মাস করে কারাদণ্ড

30 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com