আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অতিরিক্ত বরাদ্দের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com