মাগুরায় মেরিটিয়াস কোচিং সেন্টার এর শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জুন সকালে শহরের কলেজ পাড়ায় কোচিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বাংলা টিভি ও দৈনিক আমার সময়ের প্রতিনিধি এবং এসএফ টিভির সহ- সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,এবং জেলা ছাত্রদল নেতা মোঃ শফিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্ররাই জাতীর আগামী দিনের আশা ভরসা কাজেই তোমাদেরকে মন দিয়ে লেখাপড়া করে আগামী দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 153








