মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে জমকালো মধ্যাহ্নভোজ: সুরের মূর্ছনায় মাতলেন তারেক রহমানI

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানার্থে এক বর্ণাঢ্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘সেরি পারদানা কমপ্লেক্স’-এ এই রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গত রবিবার (২১ জুন) মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন এবং এর পরপরই এই বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়I মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অংশ নেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাংলাদেশ প্রতিনিধিদলের উচ্চপদস্থ সদস্যরা। এ উপলক্ষে আয়োজিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন ফুটে ওঠে। মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা ঐতিহ্যবাহী মালয় ও বাংলা ভাষায় চমৎকার সব সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ করে মালয় শিল্পীদের কণ্ঠে বাংলা গান অনুষ্ঠানটিতে এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে, যা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংস্কৃতির আদান-প্রদানকে আরও বেগবান করে তোলে। মধ্যাহ্নভোজে খাবারের তালিকায়ও ছিল ঐতিহ্য ও আতিথেয়তার চমৎকার ছোঁয়া। সেখানে মালয়েশিয়ার বিখ্যাত ফল ‘দুরিয়ান’-এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিশেষভাবে উড়িয়ে নিয়ে যাওয়া জাতীয় ফল ‘কাঁঠাল’ ডেজার্ট বা মিষ্টান্ন হিসেবে পরিবেশন I মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি-লা-র উদ্দেশ্যে রওনা হন। সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ায় তাঁর নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে আজ বিকেলেই তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) ‘সামার দাভোস’ সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করবেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে জমকালো মধ্যাহ্নভোজ: সুরের মূর্ছনায় মাতলেন তারেক রহমানI

22 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com