শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে আটক-৩, পলাতক-২

যশোরের শার্শা উপজেলাধীন ছোট বসন্তপুর গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামী আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) পলাতক রয়েছে।সোমবার (১৫ জুন) দুপুরে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দিবাগত রাতে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওতপেতে থাকা অভিযুক্ত আসামীরা তাকে ভয়ভীতি দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। এবং সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয় এবং পলাতক ২ জন আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে আটক-৩, পলাতক-২

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com