৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আজ শনিবার (১৩ জুন, ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা সদর-এর উদ্যোগে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ কর্মসূচি সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।কর্মসূচি শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com