আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা

এম সনজু আহমেদ : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ আরও দুইজন পলাতক ও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি (পালপাড়া) গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ সিফা উদ্দিন (৫৫)-কে তার বসতবাড়ির পাশের পাকা রাস্তা থেকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়, সংরক্ষণ এবং এ কার্যক্রমে সহযোগিতার সঙ্গে আরও দুইজন পলাতক ব্যক্তি এবং ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা

12 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com