চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনি (৩০)কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে মাদক সেবনের দায়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের মে মাসে জীবননগরে একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 91








