নওগাঁর মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৪ আসামী গ্রেফতার I

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে ঘটে। নিহত বৃদ্ধের নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ওই উপজেলার ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপেল মাহমুদ(২৫),আলেফা বিবি (৫০) আব্দুল মতিন(৪০) ও হায়দার আলী শাহ (৬২)কে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল এবং এনিয়ে আদালতে মামলা চলছে। এমতাবস্থায় আজ সকালে হায়দার আলী শাহ বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৪ আসামী গ্রেফতার I

07 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com