নওগাঁর মান্দা সার্কেল অফিস ও থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন I

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে রাতে মান্দা সার্কেল অফিস ও মান্দা থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, অপরাধ দমন কার্যক্রম এবং জনগণকে প্রদত্ত পুলিশি সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে দ্রুত, হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি চলমান মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দা সার্কেল অফিস ও থানায় পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন I

06 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com