আলমডাঙ্গা অফিসঃ ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস’দের সকল সদস্যদের পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুন) আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোড মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ব্যাংকের অযোগ্য ও অথর্ব বোর্ড অব ডাইরেক্টরস-এর সকল সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন এবং নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। তারা ব্যাংকের স্বচ্ছতা এবং যথাযথ প্রশাসনের জন্য আহ্বান জানান।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 87








