চুয়াডাঙ্গা সাপের কামড়ে জামাত নেতা নিহত I

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর গ্রামে সাপের কামড়ে শাফয়াত উল্লাহ (৪০) নামে এক জামাত নেতা নিহত হয়েছে।সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাফয়াত উল্লাহ উপজেলার বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে,বহু পাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি। নিহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষ করে শাফয়াত উল্লাহ সদর উপজেলার বেগমপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত ১ টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়। জামাত ইসলামের চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফয়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামাতের ওলামা বিভাগের সভাপতি,বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং মহেশপুর উপজেলার পোতার পাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি আরো জানান, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মোখলেসুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সাপের কামড়ে জামাত নেতা নিহত I

01 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com