চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার।

গত ২৮ মে বৃহস্পতিবার পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা প্রতিবছর মুসলমানদের জীবনে এই দিনটি ত্যাগ ও ধর্মীয় বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়। এই দিনে মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পশু কোরবানি করা হয়। দেশে কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা ও কম দামের কারণে এবারও ভারত সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে এবং কোরবানির পর চামড়া পাচারের ঝুঁকি যতদিন থাকবে, ততদিন এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার।

30 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com