মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে বুধবার ২০ মে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সদর থানার ওসি তদন্ত তপন কুমার বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থা, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।এছাড়াও সভায় কোরবানিকে সামনে রেখে পশুর হাট ও চামড়া সংরক্ষণ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com