মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য (এমপি) মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বর্তমানে মালয়েশিয়ার খ্যাতনামা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে (Prince Court Medical Centre) চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। সেখানে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও সৌজন্য সাক্ষাৎ করতে যান জামায়াত সেক্রেটারি জেনারেল।সাক্ষাৎকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। তিনি অসুস্থ এই বিএনপি নেতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।








