আলমডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, ঝিনাইদহ থেকে গ্রেফতার ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর মাঠ এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলার গাবতলী উপজেলার নতুরপাড়া গ্রামের বাসিন্দা শ্রী অনন্ত কুমার রায় তার ব্যবহৃত TVS-4V মোটরসাইকেলটি হোসেনপুর মাঠ এলাকায় রেখে খামার পরিদর্শনে যান। এ সময় দুর্বৃত্তরা সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল ও এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মিয়া সুন্দরপুর গ্রাম থেকে মোঃ হৃদয় রহমান ও মোঃ হৃদয় হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। একইসঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, ঝিনাইদহ থেকে গ্রেফতার ২

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com