আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মামুন রেজা

উন্নয়ন, স্বচ্ছতা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত আসন্ন বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মামুন রেজা। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।মোঃ মামুন রেজা বেলগাছি ইউনিয়নের পরিচিত মুখ ও বিশিষ্ট ক্লিনিক ব্যবসায়ী। তিনি নূর মোহাম্মদ মেমোরিয়াল ক্লিনিকের স্বত্বাধিকারী হিসেবেও এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে মামুন রেজা বেলগাছি ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তারা মনে করছেন, তার নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার পর মোঃ মামুন রেজা ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে বেলগাছি ইউনিয়নের সকল মানুষ যদি আমাকে সমর্থন দেন এবং নির্বাচনে বিজয়ী করেন, তাহলে বেলগাছি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”তিনি আরও বলেন, জনগণের সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।মামুন রেজা বলেন, “দুর্নীতি, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও সঠিক পরামর্শ পেলে বেলগাছি ইউনিয়নকে একটি শক্তিশালী, আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করা সম্ভব হবে।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই বেলগাছি ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী হিসেবে মামুন রেজার মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মামুন রেজা

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com