সরকারি বাঙলা কলেজ, ঢাকাস্থ “চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ”-এর ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মামুন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সিনহা সাঈদ, বিএম সাব্বির ও ইখতিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ঈশান আহমেদ, সাংগঠনিক সম্পাদক অন্তর ভৌমিক, অর্থ সম্পাদক ফুয়াদ আফরোজ, দপ্তর সম্পাদক নিশান হোসাইন এবং প্রচার সম্পাদক সালমান হোসাইন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জিয়াউর রহমান, ঈসমাইল হোসেন, জান্নাতুল ফেরদৌস রিয়াশা, পাভেল ও আসিফ আলমগীর।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ছাত্র উপদেষ্টা আসিফ আলমগীর, শিক্ষক উপদেষ্টা নাজনীন আরা পারভীন এবং ছাত্র উপদেষ্টা মনিরুল ইসলাম নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আল মামুন সকলের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে সংগঠনটি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও আরও সক্রিয় ভূমিকা পালন করবে।









