গাজীপুরের কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে জননেতা ফজলুল হক মিলনএমপির ভিজিএফ চাল বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে ১,০১১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ দেওয়ান এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক থাকতে নির্দেশ প্রদান করেন। চাল বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেদুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কবির, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জহির মোড়ল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এবং স্থানীয় উপকারভোগী। স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুরের কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে জননেতা ফজলুল হক মিলনএমপির ভিজিএফ চাল বিতরণ

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com