‎মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ মে সকাল ১০টায় মাগুরা পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালার দিনব্যপী বিনিয়োগ পরিকল্পনা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, ও সিআরএপি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন, কর্মশালার সভাপতি পৌর প্রশাসক ইমতিয়াজ হুসাইন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী,প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উক্ত প্রকল্পের বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে আলোচনায় ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার, আর্কিটেক ফারহানা ইসলাম, মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, এনজিও প্রতিনিধি জেসমিন আরা মেরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জামায়াতের পৌর আমীর আশরাফ আলী প্রমুখ।এছাড়াও দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

‎মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com