প্রকৃতির নির্মল পরিবেশে রবীন্দ্রস্মরণ; বৈলশিং বটতলায় মুখরিত হলো রবীন্দ্র সংগীত ও আবৃত্তিতে

নওগাঁর মান্দা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “রবীন্দ্র বৈঠকী” অনুষ্ঠান। শতবর্ষী ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় বিকাল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনের মাননীয় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্রভক্ত ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতার চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শতবর্ষী বটবৃক্ষের পাদদেশ।আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রকৃতির নির্মল পরিবেশে রবীন্দ্রস্মরণ; বৈলশিং বটতলায় মুখরিত হলো রবীন্দ্র সংগীত ও আবৃত্তিতে

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com