কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে কিশোরীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় একটি প্রাণবন্ত হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে এলাকার কিশোরীরা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।অনুষ্ঠানটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে টেরেডেস হোম (TDH) ফাউন্ডেশন এবং অলিম্পিক সলিডারিটির স্পিরিট প্রকল্প। আয়োজনে স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমান। তিনি বলেন, কিশোরীদের খেলাধুলায় সম্পৃক্ততা তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরেডেস হোম, ঢাকার লজিস্টিক কো-অর্ডিনেটর মোহাম্মদ রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সলিডারিটি প্রকল্পের ডিপিএম মোঃ আমিনুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন স্পিড প্রকল্পের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম, সহকারী শিক্ষক মোঃ মাহবুবার রহমান, সমাজসেবক ও পল্লী চিকিৎসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আনিচুর রহমান এবং অভিভাবক সদস্য মোছাম্মদ আয়েশা বেগমসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দলগত কাজের মানসিকতা গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ সময় টেরেডেস হোম ফাউন্ডেশনের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও তাদের বক্তব্যে প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সলিডারিটি স্পিরিট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন।খেলা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে উৎসাহব্যঞ্জক পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত

22 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com