খুলনার পাইকগাছায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-৩(১)২৬ ও আটককৃতকে শনিবার(৩ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী একই গ্রামের হাফিজুল সরদারের স্ত্রী মোছাঃ হামিদা বেগম (৩৭)। অভিযানের সময় তার হেফাজত থেকে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর— ৩(১)২৬।পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হামিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং শনিবার (৩ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খুলনার পাইকগাছায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

03 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com