চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১টা থেকে নভেম্বর/২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। সভায় পুলিশ সুপার মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি থানা ও ক্যাম্প এলাকায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়মিত ও কার্যকর পুলিশি টহল জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ জনগণ যেন কোনো হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পুলিশ সুপার আরও বলেন, প্রত্যেক ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। সভা শেষে তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।উক্ত অপরাধ পর্যালোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

13 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com