মাগুরা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন


‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মাগুরা জেলায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের অংশগ্রহণে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মাগুরা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম Physical Endurance Test (PET)-এর আওতায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET) পরীক্ষার সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার (এসআইএন্ডও), পিবিআই, ঢাকা এবং এস. এম. সাহাবউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রান্সপোর্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এছাড়া টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর এবং নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল), মাগুরা নিশাত আল নাহিয়ান এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। আগামী ২৪ নভেম্বর মাগুরা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে Physical Endurance Test (PET)-এর তৃতীয় দিনের কার্যক্রম হিসেবে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com