মাতৃ ছায়তলের শিশু গেলো কবরে

এম. টুকু মাহমুদ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার তাহেরহুদা ইউনিয়নের তাহেরহুদা গ্রামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে বাড়ির পাশে থাকা পুকুরের পাশে খেলতে গিয়ে সবার আড়ালে পুকুরের পানিতে ডুবে এই দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে খেলার সাথীরা দেখতে পেয়ে বাড়িতে ছুটে এসে সংবাদ দেয়। খেলার সহপাঠীদের কথা শুনে স্বজনরা পুকুরের পানি থেকে তাকে মৃত্যু লাশ উদ্ধার করেন। খোঁজ নিয়ে জানা গেছে, পার্শ্ববর্তী উপজেলা আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের শিশু পুত্র শাহরিয়ার আল সাদিক মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের মাতম।শিশুটির মাতা সাথী খাতুন জানান,আমার পুত্র শাহরিয়ার আল সাদিক পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এবিষয়ে আমাদের কারোর উপরে কোনো সন্দেহ নেই। আমার কোলের মানিককে অকালে এভাবে হারাতে হবে আমি কখনোই মেনে নিতে পারছি না। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামী তাহেরহুদা ইউনিয়নের সেক্রেটারী বজলুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ঐ পরিবারের সমবেদনা জানানোর ভাষা খুজে পাচ্ছি না, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাতৃ ছায়তলের শিশু গেলো কবরে

23 October 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com