০১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবে উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।১৪ মে ২০২৪ ইং তারিখ ১৫:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিমুলতলা ছুগুনা রোডস্থ ছাব্বির ডেইরী ফার্মের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ আজাদুল ইসলাম ওরফে আসাদুল (২৫), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ সাজেদা বেগম, সাং-চন্দ্রন কোটা, থানা-তানোর, জেলা-রাজশাহী ’কে ১.৮৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

০১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com