এসএফ টিভির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

এসএফ টিভির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এসএফটিভি নিউজ বিডির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হলো আজ ।

২০১৮ সালে আজকের এই দিনে ছোট্ট পরিসরে যাত্রা শুরু করে আজ সারা দেশব্যাপী ৩০০ এর অধিক রিপোর্টার নিযুক্ত করে বড় একটি পরিবারে রুপ নিয়েছে এসএফটিভি নিউজ বিডি। এসএফটিভির মফস্বল বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামান এর সঞ্চালনায় ও এসএফটিভির ব্যবস্থাপনা পরিচালকের পুত্র নাজমুস আহমেদ সাকিবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় । আজ শুক্রবার সন্ধ্যা ৬টার সময় এস এফ টিভির অফিসে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয় । এ সময় উপস্থিত ছিলেন, এসএফটিভির চেয়ারম্যান কাজী রবিউল হক, ব্যবস্থাপনা পরিচালক এম. সন্জু আহমেদ, নির্বাহী সম্পাদক এ্যাডঃ একরামুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী স্নিগ্ধা হক, সার্কেলেশন বিভাগের প্রধান মোঃ রাশেদুজ্জামান রাজিব। এছাড়াও আমন্ত্রীত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নাহিদ হাসান ও উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এনএইস শাওন, দৈনিক মাথা ভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও দৈনিক কালের কন্ঠের আলমডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান মুকুল, দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও জাতিয় দৈনিক ইত্তেফাকের আলমডাঙ্গা প্রতিনিধি ফিরোজ ইফতেখার, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য মোঃ ইউনুচ আলী মন্ডল। মর্নিং অবজারভার, সোনালি বার্তা ও দৈনিক আমাদের সূর্যোদয়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সোহেল তানজিদ হিরো, দৈনিক মাথাভাঙ্গার হাটবোয়ালিয়া প্রতিনিধি সোহেল হুদা, দৈনিক সময়ের সমীকরণের মুন্সিগন্জ প্রতিনিধি কাজী সোহাগ, দৈনিক আমাদের সূর্যোদয়ের আলমডাঙ্গা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আমাদের সূর্যোদয়ের বাড়াদী ইউনিয়ন প্রতিনিধি সাগর ইসলাম, দৈনিক খাসখবরের আলমডাঙ্গা প্রতিনিধি শাহারিয়ার শরিফ সহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা এসএফটিভির সকল কার্যক্রমের ভূয়োসি প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এসএফটিভির চেয়ারম্যান কাজী রবিউল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ও কেক কাটা, মিষ্টিমুখ এবং রাতের ডিনারের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

এসএফ টিভির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

16 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com