আজ শুভ মহানবমী

আজ শুভ মহানবমী

 

আজ মহানবমী। দুর্গাপূজার শেষ পর্বের পূজা শুরু হয়ে গেছে। আজ সন্ধায় শুরু হয়েছে দেবী দুর্গার বন্দনা। মন্ত্রের পাশাপাশি ১০৮ নীলপদ্ম দিয়ে মহানবমীর পূজা করছেন পুরোহিতরা। এছাড়া ১০৮টি বেলপাতা ও ঘি দিয়ে হবে মহানবমীর যজ্ঞ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকেই মহানবমীর পূজা শুরু হয়েছে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মণ্ডপে মণ্ডপে। মূলত আজই পূজার শেষ দিন। মঙ্গলবার বিজয়াদশমীর যাত্রা শেষে বিসর্জন হবে, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

শাস্ত্র মতে, মহানবমী পূজা সকাল সাড়ে ৭টার মধ্যে শুরু হয়েছে ধামরাইের বিভিন্ন পূজা মন্ডবে। বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। এদিকে যেমন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার, সেই সঙ্গে ১০৮টি বেল পাতা ও ঘি দিয়েও হবে যজ্ঞ। সব শেষে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর পূজা। আজ ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডব ঘুরে ঘুরে দেখা গেছে দুর্গা মা কে খুশি করতে নানা রুপে নেচে গেয়ে আনন্দে মেতেছে ভক্তরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আজ শুভ মহানবমী

24 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com