হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে এনআইডি ও ছবি সংগ্রহ, নারী আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভুয়া ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগে ফরিদা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
​আটক ফরিদা খাতুন খলিশাকুণ্ডু গ্রামের শরিফুলের স্ত্রী। স্থানীয়দের একাংশ দাবি করেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।
​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভবানীপুর গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসিন্দাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করছিলেন ফরিদা খাতুন। এ সময় তাঁর কার্যক্রমে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় স্থানীয় জনতা তাঁকে আটক করেন।
​খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক নারীকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সোপর্দ করে।
​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত নথিপত্র ও ছবি সংগ্রহের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এর সঙ্গে আর কেউ জড়িত কি না এবং কোনো বড় ধরনের প্রতারণার পরিকল্পনা ছিল কি না—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি কোনো কার্ড বা সহায়তা দেওয়ার নামে কেউ ব্যক্তিগত তথ্য চাইলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে এনআইডি ও ছবি সংগ্রহ, নারী আটক

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com