২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নিলেন চাকরিপ্রত্যাশীরা
চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে Physical Endurance Test (PET)-এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।‘সেবার ব্রতে চাকরি’—এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে নতুন নিয়োগবিধি অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা, পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), ঢাকা; মোছাঃ শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন।এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝিনাইদহ; ডাঃ মোঃ সাজিদ হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, চুয়াডাঙ্গা এবং ডাঃ ফাতিমা হক, মেডিকেল অফিসার, বক্ষব্যাধি ক্লিনিক, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম তদারকি করেন।নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রেখে চাকরিপ্রত্যাশীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন করা হয়।আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় PET-এর ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।







